আলমগীর মানিক | ০৪:৪৬ পিএম, ২০২৫-০৩-০৯
আলমগীর মানিক
পর্যটন শহর রাঙামাটিতে বিভিন্নমুখী মাদকের আশঙ্কাজনক বিস্তারে ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছে জেলা আইনশৃঙ্খলা কমিটি। জেলার এই সর্বোচ্চ সভায় শহরের কিছু সুনির্দিষ্ট্য মাদক স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা সভার সদস্যরা তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে।
পর্যটন শহর রাঙামাটিতে মাদকের অবাধ বিকিরন বন্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন জেলার নাগরিক প্রতিনিধিরা। একই সাথে ভারত সীমান্তভর্তি উপজেলাগুলো এবং মাদকের প্রবেশের রুটগুলো নিয়ে মাদক বিরোধী ট্রান্সফোর্সের বিশেষ অভিযান কামনা করা হয়।
এই ক্ষেত্রের রাঙামাটি শহরে সিসি ক্যামেরা স্থাপন প্রকল্পের দীর্ঘ সূত্রিটা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয় আইনশৃঙ্খলা সভায়। সভায় রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ধারাবাহিক অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা সভায় সর্বসম্মতিক্রমে অসন্তোষ প্রকাশ করা হয়।
এছাড়াও বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে রাঙামাটিতে সংগঠিত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যাপক দূর্নীতি নিয়ে রাঙামাটির দুদক দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারছেনা লুটপাটকারিদের বিরুদ্ধে রহস্যজনক কারনে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং সর্ষের মধ্যেই ভূত রয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়। সভায় দুদকের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকার বিষয়টিও উঠে আসে।
রাঙামাটির জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারূফের সভাপতিত্বে উক্ত আইনশৃঙ্খলা সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ, বিজিবি, এলজিইডি, সড়ক বিভাগসহ বিভিন্ন অফিসের প্রতিনিধিগণ, গণমাধ্যকর্মী, জামায়াত সেক্রেটারিসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায়, রাঙামাটির সীমান্তবর্তী উপজেলাগুলোতে চোরাচালান বিরোধী ও মাদক বিরোধী ট্রান্সফোর্সের অভিযান জোরদারকরণ, রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে অবৈধ তেল-দুধ মজুদদার অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, শৃঙ্খলা সভায় রাঙামাটিবাসীর জন্য টিসিবি ও ওএমএস এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির ব্যবস্থা করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করে নিয়মিতভাবে এই ব্যবস্থা যাতে চালু রাখা হয় সে ব্যবস্থার অনুরোধ জানানো হয়।
এরআগে, আইনশৃঙ্খলা সভায় পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিকখ্যাত প্রবীণ সাংবাদিক ও গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহাম্মেদ এর মৃত্যুতে তার রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited